Skip to main content

Posts

Showing posts from October, 2018

জীবন বিচার

একজন ব্যক্তি ছিলেন যাঁর ছিল চার পুত্র। তিনি চাইছিলেন যে তাঁর পুত্ররা সবকিছু খুব দ্রুত বিচার না করতে শিখুক। সুতরাং তিনি তাদের প্রত্যেককে, পালাক্রমে, বহু দূরের একটি নাশপাতি গাছ দেখার জন্য একটি অনুসন্ধান অভিযানে প্রেরণ করলেন। প্রথম পুত্রটি শীতকালে গেল, দ্বিতীয় পুত্র বষন্তকালে গেল, তৃতীয় পুত্র গ্রীষ্মকালে গেল এবং সবচেয়ে ছোট পুত্র শরৎকালে গেল। যখন তাদের সবাই গেল এবং ফিরে এল, তিনি তাদেরকে একসাথে ডাকলেন তারা কী দেখেছে তা বর্ণনা করার জন্য। প্রথম পুত্র বলল যে গাছটি ছিল কুৎসিত, কুঁজো ও  পাকানো। দ্বিতীয় পুত্রটি বলল যে, “না, এটি সবুজ কুঁড়িতে ঢাকা ছিল এবং প্রতিশ্রুতিময় ছিল।” তৃতীয় পুত্র দ্বিমত পোষন করল; সে বলল যে এটি ফুলে ভরা ছিল যার সুবাস এত মিষ্ট ও দেখতে এত সুন্দর ছিল যে এটি তার দেখা সর্বাপেক্ষা সুন্দর জিনিস ছিল। সর্বশেষ পুত্র তাদের সবার সাথেই দ্বিমত পোষন করল; সে বলল যে এটি ছিল পরিপক্ক ও ফলের ভারে অবনত, পরিপূর্ণতা ও জীবনীশক্তিতে টইটম্বুর। লোকটি তখন তার পুত্রদেরকে ব্যাখ্যা করল যে তারা সবাই সঠিক ছিল, কারন তাদের প্রত্যেকে গাছটির জীবনের কেবলমাত্র একটি ঋতুই দেখেছে। তিনি তাদেরকে বললেন যে তোমরা কোন...